কুশতেপা খালের দ্বিতীয় ধাপের খননকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় উন্নয়ন কোম্পানি। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এই ধাপের খননকাজের ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে এবং খালের বাঁধ নির্মাণ কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, কাজ সম্পন্ন হলে এটি দেশের কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জাতীয় উন্নয়ন কোম্পানির মুখপাত্র নবিউল্লাহ […]