২৮ মার্চ, শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিন লেবানিজ সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং একজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের জেজ্জিন সড়কে সাংবাদিক চিহ্নিত গাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। বর্বর এ হামলায় ঘটনাস্থলেই ঐ তিন সাংবাদিক নিহত হন। […]