লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় ইসলামিক মেসেজ স্কাউটস অ্যাসোসিয়েশনের পাঁচ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, “২৮ মার্চ, শনিবার জাওতার আল-গারবিয়া শহরে মানবিক কর্তব্য পালনকালে বর্বর ইসরায়েলি হামলায় তারা নিহত হয়েছেন।” সংস্থাটি নিহতদের নাম প্রকাশ করেছে। নিহতরা হলেন, আদেল আতেফ কাদ্দুহ, হুসাইন আলি দারউইশ, হাসান মুসা নূর, আলি হাসান […]