অধিকৃত জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলে ৫টি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেছে দখলদার ভারতীয় প্রশাসন, এরফলে লাদাখে মোট জেলার সংখ্যা ৭টিতে পৌঁছেছে। ২৯ এপ্রিল কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সৃষ্ট জেলাসমূহ হলো নুবরা, শাম, চাংথাং, জানস্কার ও দ্রাস। এর আগে লেহ ও কার্গিল নামে কেবল দুটি জেলা নিয়ে লাদাখ অঞ্চল গঠিত ছিল। […]