আফগানিস্তানের কান্দাহার প্রদেশে সড়ক ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে ইমারাতে ইসলামিয়া। প্রদেশটির গণপূর্ত বিভাগ জানিয়েছে, কান্দাহার প্রদেশে বর্তমানে প্রায় ১২ বিলিয়ন আফগানি ব্যয়ে মোট ৩৬টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। কান্দাহার–উরুজগান এবং কান্দাহার–স্পিন বোল্ডাক মহাসড়কে নবনির্মিত টোল পয়েন্ট উদ্বোধন অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, ইমারাতে ইসলামিয়া গণপূর্ত বিভাগের অধীনে ২৪টি প্রকল্পে কাজ চলমান রয়েছে। পাশাপাশি ইমারাতে […]