কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সজিব বেপারী নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বিজিবি-৩০। গত শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক সজিব বেপারী ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসিন্দা। সে ৮ এপিবিএনে কর্মরত রয়েছে। বিজিবি সূত্রে দৈনিক আমার দেশ জানায়, শুক্রবার গোপন […]