জাতীয় সংসদে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে বিদ্যমান ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’-এ বেশ কিছু আইন সংশোধন করা হয়েছে। সংশোধিত আইনে এলজিবিটিদের (ট্রান্সজেন্ডার) জন্যও শ্রম আইন অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সংসদ অধিবেশনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক-এর পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বিলটি উত্থাপন করে। […]