লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কাছে ডেকে নিয়ে বাংলাদেশি কৃষক মিজানুর রহমান মিজানকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত সোমবার (৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী সীমান্তের ওপাশ থেকে সহদেব বর্মণ নামে এক ভারতীয় কৃষককে দুটি গরুসহ বাংলাদেশের ভেতরে ধরে নিয়ে আসে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সহদেব বর্মণ বিজিবির হেফাজতে ছিল। […]