গাজায় বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় শহীদ হয়েছেন সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ ওয়াইশাহ। তিনি আল জাজিরা মুবাশ্বের-এর গাজাভিত্তিক সংবাদদাতা ছিলেন। ৮ এপ্রিল, বুধবার গাজা সিটির পশ্চিমে উপকূলীয় আল-রাশিদ সড়কে চলাচলের সময় তার গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। খবর আল […]