ইমারাতে ইসলামিয়া প্রশাসন স্বাস্থ্যখাতের উন্নয়নে দেশের দুর্গম ও অনুন্নত অঞ্চলে শিশুদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করতে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং অপুষ্টি মোকাবেলায় পাকতিকা প্রদেশে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য একটি নতুন স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করেছে ইমারাতে ইসলামিয়া। পাক্তিকা প্রাদেশিক সরকার জানিয়েছে, পাকতিকা প্রদেশের খওয়াজিখাও জেলায় এই কেন্দ্রটি নির্মান করা হয়েছে। […]