দেশের টেলিযোগাযোগ খাতে আধুনিকায়নের লক্ষ্যে রাজধানী কাবুলে প্রথমবারের মতো পরীক্ষামূলক ভাবে পঞ্চম প্রজন্মের (৫জি) ইন্টারনেট সেবা চালু করেছে ইমারাতে ইসলামিয়া। ইমারাতে ইসলামিয়ার যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, উন্নতমানের সেবা প্রদানের লক্ষ্যে কাবুলের ৭৪টি টেলিযোগাযোগ সাইটকে ৫জি প্রযুক্তিতে উন্নীত করা হয়েছে। প্রাথমিকভাবে রাজধানীতেই এই পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে এর সফলতা বিবেচনায় […]