ভারতে উত্তর-পশ্চিম দিল্লির জাহাঙ্গীর-পুরী পুলিশ স্টেশনে কাস্টোডিতে ৩৪ বছর বয়সী এক মুসলিম ব্যক্তির মৃত্যুর ঘটনায় ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশি হেফাজতের নামে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তারা হত্যায় জড়িত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। নিহত মুসলিম ব্যক্তির নাম অনিশ, তিনি স্থানীয় একটি সবজি মণ্ডিতে কাজ করতেন। পরিবারের সদস্যরা […]