আফগান যুদ্ধে মার্কিন পক্ষাবলম্বনকারী এবং বর্তমানে কাতারে অবস্থানরত আফগান নাগরিকদের স্বদেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আফগান যুদ্ধে যুদ্ধে মার্কিন পক্ষাবলম্বনকারী প্রায় ১১০০ আফগান নাগরিক বর্তমানে কাতারে অবস্থান করছে, যারা যুক্তরাষ্ট্রে স্থানান্তর হওয়ার লক্ষ্যে মার্কিন ভিসা প্রক্রিয়াকরণের জন্য এতদিন অপেক্ষায় ছিল। কিন্তু সম্প্রতি এই আফগান নাগরিকদের দীর্ঘদিনের অপেক্ষমাণ ভিসা আবেদন বাতিল করেছে […]