পূর্ব শত্রুতার জেরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সানি (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সানি ওই গ্রামের কাতার প্রবাসী হাদিউল ইসলামের ছেলে। তিনি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত মফিজুল একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। […]