রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ সাজেদুল ইসলাম শোয়েব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করেছে পুলিশ। এই খবর জানাজানির পর তাকে দল থেকে বহিষ্কার করেছে সংগঠনটি। দৈনিক ইত্তেফাক জানায়, রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নূর হাসান সুমন। বহিষ্কৃত সাজেদুল ইসলাম শোয়েব মহানগর স্বেচ্ছাসেবক দলের মাহিগঞ্জ থানা কমিটির যুগ্ম আহবায়ক ছিল। […]