ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছে, এতে অন্তত দুইজন আহত হয়েছে। গত শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় অবস্থিত মেডিকেল কলেজ হোস্টেলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপ গ্রুপের কর্মী মীর হামিদুরের অবস্থা গুরুতর। তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা […]