নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে অপহৃত এক কন্যা শিশুকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী শান্ত মোল্লা ((২০) নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় লোকজন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রুপগঞ্জের শিশু মাইশা অপহরণের খবরটি ছড়িয়ে পড়ে। এরই মধ্যে অভিযুক্ত যুবক শিশুটিকে নিয়ে ফুলছড়ি উপজেলার ৫নং ফুলছড়ি ইউনিয়নের দিকে আসছিল। […]