দখলদার ইসরায়েলের দীর্ঘ দুই বছরব্যাপী বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা বর্তমানে এক বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধসে পড়া ভবনের নিচে এখনও অন্তত আট হাজার ফিলিস্তিনির দেহাবশেষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এবং তুরস্কের আনাদোলু এজেন্সি এই ভয়াবহ চিত্র তুলে ধরেছে। জাতিসংঘের ওই কর্মকর্তা জানিয়েছেন, […]