কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের নৃশংস ঘটনা ঘটেছে। গত রোববার (৩ মে) ঘটনাটি ঘটে। দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী দম্পতি মাদারপুর গ্রাম থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের পথ […]