আসন্ন ঈদুল ফিতর ঘিরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। ফলে দেশের অন্যতম এই ব্যস্ত সড়কের যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মহাসড়কের কুমিল্লা অংশের প্রায় ১০৪ কিলোমিটার এলাকায় এসব ঘটনার আশঙ্কা বেশি বলে অভিযোগ করেছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা। দৈনিক আমার দেশ রবিবার (০৮ মার্চ) এক প্রতিবেদনে জানায়, মহাসড়কের দাউদকান্দি, চান্দিনা, আদর্শ সদর, […]